×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ১১৪ বার পঠিত
শাখাওয়াত হোসেন, সোনাগাজী  ফেনী ;

স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় নিজেকে শুদ্ধ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন প্রবাস ফেরত স্বামী মো. শাহাজাহান (৪৫)। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে।

স্থানীয়রা জানায়, শাহজাহান গত ১৫ বছর ধরে বাহরাইনপ্রবাসী। ১০ বছর আগে বিবাহের পর ৩ সন্তান নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ শাহজাহানের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

শাহজাহান বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি।
কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এ ছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।
এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে শাহজাহান সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে স্থানীয়দের সাথে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করেন। জীবনকে নতুনভাবে সাজাতে চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat